Logo

শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করলেন সাইমন

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০২:৫৬
শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করলেন সাইমন
ছবি: সংগৃহীত

দুপুরে সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন এই নায়ক।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন এই নায়ক।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে সাইমন উল্লেখ করেছেন, “আমি সাইমন সাদিক। আপনার নেতৃত্বাধীন শিল্পী সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্তে ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে বিতর্কিত পরিস্থিতিতে সমিতির নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “আমার উল্লিখিত শেষ বাজি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি আর একটি সিনেমা শিল্পী এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কে আমাদের সমিতি নীরব রয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

“এসব বিষয়ে মত পার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক ও অনুচিত মনে করছি। তাই সহ সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি চাইছি। তবে আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্রের বিকাশের পক্ষে কাজ করে যাবো।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD