ভালো নেই কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী

বুধবার (১৭ জানুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সামিনা চৌধুরী।
বিজ্ঞাপন
দেশের দর্শকপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী ভালো নেই। হঠাৎ পা মচকে গেছে তার। বর্তমানে ক্রাচে ভর করে হাঁটাচলা করতে হচ্ছে তাকে। তবে কীভাবে পা মচকেছে, তা জানাননি এই গায়িকা।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সামিনা চৌধুরী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওই ভিডিওতে দেখা গেছে, তিনি দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন। ক্যাপশনে লিখেছেন, “পা’টা আবার মচকালো। অর্থাৎ এর আগেও হয়তো সামিনা চৌধুরীর পা মচকেছিল।”
বিজ্ঞাপন
জনপ্রিয় এই গায়িকার এই পোস্ট দেখে ভক্তরা অনেকটাই ব্যথিত। কষ্ট পেয়েছেন, সে কথাও জানাচ্ছেন মন্তব্যের ঘরে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








