Logo

‘আদম’ সিনেমার পরিচালক মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৪, ২১:১০
‘আদম’ সিনেমার পরিচালক মারা গেছেন
ছবি: সংগৃহীত

সোমবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

না ফের দেশে পাড়ি জমালেন গত বছর মুক্তি পাওয়া  ‘আদম’ছবির নির্মাতা আবু তাওহীদ হিরণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। এ কথা শুনে কেয়ারটেকার দ্রুত সেখানে পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে ব্যর্থ হন৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

বিজ্ঞাপন

আবু তাওহীদ হিরণ নির্মিতি ‘আদম’ ছবিতে ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেছিলেন। এই ছবির পর ‘রং রোড’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেন তিনি। ঘোষণা দিয়েছিলেন ‘দ্য পাপ্পি’ নামে আরো একটি সিনেমা বানানোর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD