Logo

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

profile picture
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৯:৩১
বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে অভিবাসন কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন অভিনেতা ইমরান খান। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে।

ভারতীয় বংশোদ্ভূত হলেও ইমরান খানের জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড নিয়ে ভারতে বসবাস করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের দিন মুম্বাই পুলিশ তাঁকে অল্প সময়ের জন্য আটক করে। পরে পুলিশ ভ্যানে বসে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আপাতত ড্রাইভে যাচ্ছি!’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনার পর বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর দাবি, বিদেশি নাগরিক ও ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভে অংশ নেওয়ার অধিকার ইমরান খানের নেই।

এরপর অভিবাসন ও বিদেশি নাগরিকসংক্রান্ত আইনের আওতায় ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইমরান খান বলেন, কোনো বিশেষ দাবি নিয়ে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও শহরের বাসিন্দা হিসেবেই তিনি বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, কিরিট সোমাইয়া অভিনেতার এই কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁকে ‘রাজনৈতিক উগ্রবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং কঠোর শাস্তি ও দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD