Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়ক ওমর সানী

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৪:২০
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়ক ওমর সানী
ওমর সানী | ফাইল ছবি

মিথ্যাচারের প্রতিবাদ জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার নিজের ফেসবুক পোস্টে সংবাদ সম্মেলনের বিষয়টি জানান এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমার সাংবাদিক সম্মেলন, বিকেল ৪টা ৩০মিনিট। স্থান: শিল্পী সমিতি বিএফডিসি। বিনোদন সাংবাদিক সবাই আসবেন।’

তবে কোন নির্দিষ্ট ঘটনা বা অভিযোগের বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সে সম্পর্কে পোস্টে বিস্তারিত কিছু জানাননি ওমর সানী। সম্প্রতি তাঁর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহেসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের মধ্যে তাঁর এই ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন তাঁদের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। এ কারণে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি বানোয়াট বলে উল্লেখ করেন ওমর সানী।

বিজ্ঞাপন

এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফারদিনও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তিনি।

ফারদিন লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট ছিল। তাঁর অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে পরে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি পাওয়া যায়নি।

অন্যদিকে, ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানান ওমর সানী। একই সঙ্গে মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানান এই অভিনেতা।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী। সেখানে সাম্প্রতিক গুঞ্জন ও অভিযোগ নিয়ে তিনি কোনো বক্তব্য দেন কি না, সেদিকে নজর রয়েছে বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD