২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় বিভিন্ন আলোচনা ও ট্রল দেখা যায়। এবার অভিনেতার ব্যবহৃত একটি ঘড়ির দাম নিয়েও ছড়ানো তথ্য নিয়ে কথা বলেছেন তিনি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছিলেন, ওমর সানীর হাতে থাকা ঘড়িটির দাম প্রায় ২৯ লাখ টাকা। তবে অভিনেতার ভাষ্য, এমন তথ্য সঠিক নয়। তার ব্যবহৃত ঘড়িটির দাম মাত্র ১১০০ টাকা।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘড়ির প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, “অনেকেই বাংলাদেশে বলছে, ‘ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।’ আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের সামর্থ্য বা সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা তার স্বভাব নয় বলেও জানান এই অভিনেতা। তিনি বলেন, কোনো কিছু নিয়ে আলগা বাহাদুরি করার অভ্যাস তার নেই।
ওমর সানীর ভাষ্য, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নিয়মিত ট্রল হলেও বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেন না ওমর সানী। তার দাবি, জীবনে এমন কোনো কাজ তিনি করেননি, যা তাকে ট্রলের মুখে ফেলতে পারে। বরং তার সরাসরি ও প্রতিবাদী বক্তব্যকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন বিষয় নিজেদের মতো করে ট্রলের উপাদান বানিয়ে নেন।
তিনি বলেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে- যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।’
নিজের স্বভাব ব্যাখ্যা করে অভিনেতা আরও বলেন, ‘আমি একটু প্রতিবাদী। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো পোস্ট পরে মুছে ফেলার ঘটনা ঘটেছে কি না—এমন প্রশ্নের জবাবে ওমর সানী জানান, খুব কম ক্ষেত্রেই এমনটি হয়েছে। কাউকে ছোট করার উদ্দেশ্যে তিনি কখনো পোস্ট করেননি বলেও দাবি করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘না, এরকম কখনো মনে হয়নি। কারণ, আমি পোস্ট কখনো ডিলিট করার মতো করিনি। একবার হয়তোবা করেছিলাম কিংবা দুবার করেছিলাম। কিন্তু আমি কাউকে ছোট করে কখনো পোস্ট করিনি। কেউ এমনটা দেখাতেও পারবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের সক্রিয়তা নিয়েও মন্তব্য করেন ওমর সানী। তার ভাষ্য, ‘যারা যারা শিল্পী, তারা তো কমই কথা বলে। আর যারা কোনো শিল্পীই নয়, ওরাই বেশি কথা বলে।’








