Logo

মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী তাসনুভা তিশা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫২
মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী তাসনুভা তিশা
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের এই সংকটময় সময়ে তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান তাসনুভা তিশা। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবিও প্রকাশ করেন তিনি।

পোস্টে তাসনুভা তিশা লেখেন, সবাই যেন তার মায়ের জন্য দোয়া করেন। চার দিন আগে তার মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের এই কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিশা আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’

বিজ্ঞাপন

মায়ের সুস্থতার আকুতি জানিয়ে পোস্টে তিনি আরও যুক্ত করেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।’

তাসনুভা তিশার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD