বয়সটা একটু থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, সাজসজ্জা ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহ থাকে। প্রিয় তারকাদের নানা বক্তব্য ও কর্মকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনা দেখা যায়। এবার নিজের বয়স নিয়ে মন্তব্য করে সেই আলোচনায় নতুন করে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল।
বিজ্ঞাপন
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেয়া পায়েল। সেখানে তার উপস্থিতির পাশাপাশি বয়স নিয়ে করা একটি মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে এমন না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিনেত্রীর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। ভক্ত-অনুরাগীদের অনেকে তার বক্তব্য নিয়ে নিজেদের মতো করে আলোচনা করছেন।
বিজ্ঞাপন
তবে বয়স নিয়ে খুব একটা চিন্তিত নন কেয়া পায়েল। বরং বিষয়টিকে নিজের দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। অনুষ্ঠানে তার উপস্থিতি ও বয়স নিয়ে দেওয়া মন্তব্য—দুটিই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।








