Logo

জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৪, ২৩:৩৫
জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি
ছবি: সংগৃহীত

এইচ এম জুনায়েদ এমরান নামের আরেক ভক্ত লিখেছেন, সময়োপযোগী সাহসী পোস্ট।

বিজ্ঞাপন

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলারঘটনা ঘটেছে।  এ নিয়ে সামাজিকমাধ্যমে যে যার অবস্থান থেকে নিজের মতামত শেয়ার করছেন। বাদ যাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিও। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) পরীমনি এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, “নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।”

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। নিগার সুলতানা লিখেছেন, ভালো বলেছেন।

বিজ্ঞাপন

এইচ এম জুনায়েদ এমরান নামের আরেক ভক্ত লিখেছেন, সময়োপযোগী সাহসী পোস্ট।

বিজ্ঞাপন

সুমি আক্তার লিখেছেন, সাহসী পরী। শায়ন তুরাস নামের একজন লিখেছেন, পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

বিজ্ঞাপন

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD