Logo

শাকিবের টার্গেট এবার ‘পাকিস্তান’

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ২২:৩৭
শাকিবের টার্গেট এবার ‘পাকিস্তান’
ছবি: সংগৃহীত

অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। যদি একসঙ্গে কাজ করি, তাহলে তো যেতেই হবে।

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক সুপারস্টার শাকিব খান। দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে তার সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে এই অভিনেতার সিনেমা। এজন্য পাকিস্তানেও যেতে পারেন শাকিব।

শাকিব খান জানান, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি। এমনকি পাকিস্তান ভ্রমণেও যেতে চান এই অভিনেতা। সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানে শাকিবের কাছে জানতে চাওয়া হয়, যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে?

উত্তরে শাকিব বলেন, এখন আমি পরিকল্পনা করছি, পাকিস্তানে সিনেমা মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লিজেন্ড, বাংলাদেশেও লিজেন্ড; নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের সিনেমাতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। আমরা আবারও পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে সিনেমা মুক্তি দেওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অভিনেতা আরো জানান, অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। যদি একসঙ্গে কাজ করি, তাহলে তো যেতেই হবে। তাদেরও বাংলাদেশে আসতে হবে। আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD