Logo

ফের অসুস্থ শাহরুখ খান!

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ০১:৫১
ফের অসুস্থ শাহরুখ খান!
ছবি: সংগৃহীত

‘গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হয়নি

বিজ্ঞাপন

গত কয়েকমাস আগে আইপিএল দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ। এবার আবারও অসুস্থ কিং খান।

এবার জানা গেল চোখে সমস্যা দেখা দিয়েছে তার। তাই চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫৮ বছর বয়সি এই অভিনেতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, ‘গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হয়নি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন। আজকালের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মুম্বাই ছাড়বেন কিং খান।’

শাহরুখ খানের চোখে ঠিক কি সমস্যা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। পরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মুঠোফোনে কল ও মেসেজ পাঠায় বলিউড হাঙ্গামা। তবে এ বিষয়ে সাড়া দেননি পূজা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো- ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD