Logo

ব্যাংককের হোটেলে অভিনেত্রীর বোল্ড লুক, সমালোচনায় সরব নেটিজেনরা

profile picture
বিনোদন ডেস্ক
৩০ মে, ২০২৬, ১৯:৫৪
ব্যাংককের হোটেলে অভিনেত্রীর বোল্ড লুক, সমালোচনায় সরব নেটিজেনরা
ছবি: সংগৃহীত

সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যায় তাকে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভিন্নধর্মী ও সাহসী উপস্থিতিতে ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তার নতুন এই লুক দেখে যেমন অনেক ভক্ত বিস্মিত হয়েছেন, তেমনি নেটিজেনদের একটি অংশ প্রকাশ করেছেন অসন্তোষ ও হতাশা।

বিজ্ঞাপন

পর্দার বাইরের জীবনে ফ্যাশন সচেতন হিসেবেই পরিচিত দেবচন্দ্রিমা। বিভিন্ন সময় আধুনিক পোশাক ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে আলোচনায় থেকেছেন তিনি। তবে সম্প্রতি ব্যাংককের একটি হোটেলে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে দেবচন্দ্রিমাকে হোটেলের ধবধবে সাদা বিছানায় শুধু একটি চাদর জড়ানো অবস্থায় দেখা গেছে। উম্মুক্ত কাঁধ ও পিঠের এই ছবিগুলো সামনে আসার পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে সমালোচনার ঝড় উঠেছে। তাদের মন্তব্যগুলো এমন, বাংলার 'লক্ষ্মী বউমা'র এমন রূপ মানা যায় না!

বিজ্ঞাপন

এছাড়াও ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে এমন ছবি কতটা আঘাত দিয়েছে, ভক্তদের মন্তব্য দেখলেই তা বোঝা যায়। অনেকে ‘ছিঃ’ লিখে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই যা ইচ্ছা তা-ই পোস্ট করা যায়’। এমনকি তার এক ভক্ত ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছোড়েন, ‘মুম্বাইতে আলো ঝলমলে জগতে কাজ করেন, ভালো। কিন্তু ছবি পোস্ট করে বাঙালিদের অপমান করছেন না তো’।

কলকাতার টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ‘সাঁঝের বাতি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। পরবর্তীতে পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ের হিন্দি টেলিভিশন অঙ্গনেও কাজের সুযোগ পান।

বিজ্ঞাপন

ফ্যাশন ও গ্ল্যামার জগতে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুললেও সাম্প্রতিক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দেবচন্দ্রিমা। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD