Logo

আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই : তানিয়া বৃষ্টির

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ মে, ২০২৬, ১৩:২৬
আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই : তানিয়া বৃষ্টির
ছবি: সংগৃহীত

ব্রেন টিউমার ধরা পড়ার পর দীর্ঘদিন ধরে শুটিং ও অভিনয় থেকে দূরে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার শারীরিক জটিলতা ধরা পড়ার পর একাধিকবার অস্ত্রোপচার এবং চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতিও জানান।

ফেসবুক বার্তায় তানিয়া বৃষ্টি লেখেন, আল্লাহর রহমতে এবং ভক্তদের দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। তাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ। ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি জানান, ঈদ উপলক্ষে লাইভে এসে সরাসরি কথা বলার পরিকল্পনাও রয়েছে তার।

চিকিৎসা সূত্রে জানা যায়, ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে এখনও সম্পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

অসুস্থতার মধ্যেও তার অভিনীত কিছু নাটক ঈদে প্রচারিত হচ্ছে, যেগুলোর শুটিং তিনি অসুস্থ হওয়ার আগেই শেষ করেছিলেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা ও পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD