বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না আজমেরী হক বাঁধন!

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় দক্ষতা ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। দেশীয় অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কাজ প্রশংসিত হয়েছে। তবে অভিনয়জীবনের বাইরে ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, হ্যা ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।
নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা রয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গত বছর তার বিয়ের বিষয়ে বেশ গুরুত্বের সঙ্গে ভাবনা ছিল। এমনকি তিনি মনে করেছিলেন, বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছেন।
বিজ্ঞাপন
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন, মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম। বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্ত ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে।
আরও পড়ুন: শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর
অন্যদিকে, সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো আলোচনায় রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও নেটিজেনদের আগ্রহ অব্যাহত রয়েছে।








