Logo

যে কারণে বটি দিয়ে চুল কাটেন রুনা খান

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৬
যে কারণে বটি দিয়ে চুল কাটেন রুনা খান
ছবি: সংগৃহীত

অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।’

বিজ্ঞাপন

রুনা খান ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। নিজের চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হঠাত নিজেকে ধরা দিলেন এই অভিনেত্রী। আর এই চুল ছাঁটার নেপথ্যে কী, সেটিও জানালেন রুনা খান।

রুনা এক ফেসবুক পোস্টে লেখেন, ‘নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম (অভ্যাস) আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিন্তু রুনা মনে করেন, এদেশে নারীরা নিজের ইচ্ছামতো কোনো কাজই করতে পারেন না। ওই পোস্টে রুনা লেখেন, ‘এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব। বটি দিয়ে ইচ্ছা করলে বটি দিয়ে কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়ে কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচবার আনন্দ।’

রুনার এই পোস্টের ভাবার্থ এই যে, হোক কাঁচি বা বটি, যেকোনো কিছু ব্যবহার করে চুল কেটে ইচ্ছামতো বাঁচার আনন্দ পান রুনা খান। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ারস্টাইল বটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়েই কাটা।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD