Logo

পরীর সাজে ধরা দিলেন শবনম বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ০৮:০৬
পরীর সাজে ধরা দিলেন শবনম বুবলী
ছবি: সংগৃহীত

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বুবলীর রূপের বেশ প্রশংসা করেছেন

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের প্রথম সারির চিত্রনায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব রয়েছেন তিনি। নানা সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন বুবলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেশ হাসিখুশি হিসেবে দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে ডানা কাটা সাদা পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে এক অনন্য লুকে ধরা দিয়েছেন এই নায়িকা। মিষ্টি হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের চোখ ফেরাতে দিচ্ছে না।

সেই পোস্টে তিনি একটি গানের লিরিক্স ক্যাপশনে লিখেছেন যার অর্থ, ‘এমন ভাবে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা হিসেবে এসেছেন।’ 

বিজ্ঞাপন

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বুবলীর রূপের বেশ প্রশংসা করেছেন। সাবিহা নামে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দোয়া করি এই সুন্দরটাই যেন আপনার মনের ভেতরে থাকে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘দুইদিকে ডানা সাদা মেঘকন্যাকে দেখতে খুব সুন্দর লাগছে।’

বিজ্ঞাপন

তামিমের ভাষ্য, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু তোমাকে কারো নজর না লাগে দোয়া করি ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো। ফাহাদ লিখেছেন, ‘মাশাল্লাহ কিউটের ডিব্বা মেঘপরি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শবনম বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠিকা হিসেবে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। 

বিজ্ঞাপন

এরপর ২০১৬ সালে বসগিরি সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD