Logo

তৌহিদী জনতার বাধার মুখে পরীমনির অনুষ্ঠান স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৫, ০৮:২৫
তৌহিদী জনতার বাধার মুখে পরীমনির অনুষ্ঠান স্থগিত
ছবি: সংগৃহীত

এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি শোরুম উদ্ধোধনের কথা ছিল ঢালীউডের চিত্রনায়িকা পরীমনির। গত ১৫ দিন ধরে মাইকিং করে এ খবর প্রচার করে ‘অথেনটিক প্রোডাক্ট হারল্যানে স্টোর’ নামের সেই শোরুম কর্তৃপক্ষ। তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়। হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটের দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ২-৩ দিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমনির আগমন ঠেকাতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, নায়িকা পরীমনির উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল। তারা জানান, পরীমনি আসলে সমস্যা হবে। মসজিদে-মসজিদে এ নিয়ে আলোচনা হয়েছে। হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। আমিও কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা কিছু সমস্যার সৃষ্টি করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD