Logo

এবার কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী কৌশানী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৫, ০৫:০৪
এবার কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী কৌশানী
ছবি: সংগৃহীত

কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন

বিজ্ঞাপন

সময়টা খুব ভাল যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন এই নায়িকা। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পরে তার ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। 

নায়িকার সিনেমার গান সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এছাড়াও ‘ডান্স বাংলা ডান্স’- নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসেছেন তিনি। একের পর এক সাফল্য উদযাপন করতে এবার নিজেকে বড় উপহার দিলেন এই টলি নায়িকা। 

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাসায় আনতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কেক কেটে উদযাপনও করেছেন এই নায়িকা। কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন। যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই গাড়ির সেই ছবি-ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তারকা থেকে শুরু করে অনুরাগীরাও কমেন্ট বক্সে অগণিত শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। 

বিজ্ঞাপন

কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, ‘ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।’

বিজ্ঞাপন

ক্যারিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক। তবু সাফল্যর নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেটদুনিয়ায় ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসা করন কৌশানীকে। 

যদিও অভিনেতার দাবি, তিনি কখনোই কৌশানীকে হিংসা করেন না। বরং প্রেমিকার সাফল্যে নিজেও উদযাপন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করেন নায়িকা। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’-র মতো একগুচ্ছ সিনেমাতে কাজ করেছেন তিনি।

তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে।

বিজ্ঞাপন

বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি। 

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD