Logo

জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৫, ০১:৩৫
জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন
ছবি: সংগৃহীত

টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। বলিউডের পাশাপাশি টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) মধ্যরাতের দিল্লিতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি, অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় মুকুলের। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৫৪ বছরের এই অভিনেতা। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। 

প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

টালিউডে জিতের ভিলেন তথা খলনায়ক হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। টালিউডের একাধিক বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। তার সঙ্গে সব কয়টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

বিজ্ঞাপন

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। বাংলা ও হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিও রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD