Logo

মুকুল দেবের মৃত্যুতে যা বললেন জিৎ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৫, ০৭:০৮
মুকুল দেবের মৃত্যুতে যা বললেন জিৎ
ছবি: সংগৃহীত

যাদের মধ্যে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ

বিজ্ঞাপন

বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন। বিগত কয়েকদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৪ মে) রাতে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মুকুলের অকাল মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার সহকর্মীরা শোক প্রকাশ করে বিভিন্ন বার্তা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। যাদের মধ্যে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ।

বিজ্ঞাপন

মুকুলের মৃত্যুর খবরে বেশ কষ্ট পেয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, আমার প্রিয় সহঅভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছ, তা আমি চিরকাল মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও। 

বিজ্ঞাপন

প্রয়াত খ্যাতিমান এই অভিনেতা ২০১২ সালে জিৎ এর বিপরীতে ‘আওয়ারা’ সিনেমাতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সেই ছবিতে জিৎ ও সায়ন্তিকা মুখ্যচরিত্রে ছিলেন। আর খলনায়কের ভূমিকায় দেখা যায় মুকুলকে, ছবিতে তার চরিত্রের নাম ছিল টনি ভরৎদ্বাজ।

বিজ্ঞাপন

এরপর ২০১৪ সালে আবারও জিৎ এর সঙ্গে কাজ করেন বলিউড অভিনেতা মুকুল। ছবির নাম বচ্চন। রাজা চন্দ পরিচালিত মুকুলের চরিত্র ছিল আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার।

বিজ্ঞাপন

মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা। 

মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রঙিন পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমাতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। 

হিন্দি সিনেমা তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD