Logo

স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৯
স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় নায়ক ও ফ্যাশন আইকন সালমান শাহ। আজ এই স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের আজকের দিনে তিনি অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

বিজ্ঞাপন

বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় নায়ক ও ফ্যাশন আইকন সালমান শাহ। আজ এই স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের আজকের দিনে তিনি অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

বিজ্ঞাপন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঘটে তার রহস্যজনক মৃত্যু। পুলিশের একাধিক তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও পরিবার ও ভক্তদের দাবি, সালমান শাহ পরিকল্পিতভাবে খুন হন। মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদঘাটিত হয়নি।

বিজ্ঞাপন

সালমান শাহকে বলা হয় কালোত্তীর্ণ নায়ক। তার ফ্যাশন, স্টাইল ও উপস্থিতি ভক্তদের চোখে তাকে পরিণত করেছিল ‘স্বপ্নের নায়ক’-এ।

বিজ্ঞাপন

১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক পাথর সময়-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর বিভিন্ন টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেন।

বিজ্ঞাপন

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন তিনি। পরবর্তী তিন বছরে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করলেও এর অধিকাংশই ছিল সুপারহিট—যেমন তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখি, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, তোমাকে চাই ও আনন্দ অশ্রু।

বিজ্ঞাপন

ক্ষণজন্মা এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায়। বাবা কমর উদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। শিশুশিল্পী হিসেবে ইমন নামেই অভিনয় জীবন শুরু করেন। ছোটবেলায় ছিলেন কণ্ঠশিল্পীও এবং ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেন।

বিজ্ঞাপন

সালমান শাহকে ঘিরে অনুকরণ আজও থেমে নেই। তার অভিনয় ও স্টাইল বর্তমান প্রজন্মের অনেক নায়কের জন্য আদর্শ। ২০১৮ সালে মুক্তি পাওয়া পোড়ামন ২ সিনেমায় তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান ব্যবহার করা হয়েছিল—‘নাম্বার ওয়ান হিরো’।

বিজ্ঞাপন

ভক্তদের হৃদয়ে সালমান শাহ এখনো অমর। তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়। তার মতো কেউ ছিলেন না, কেউ নেই, আর হয়তো কেউ আসবেনও না।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD