Logo

বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪
বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে
ছবি: সংগৃহীত

ঢালিউড, টলিউডে নিয়মিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি

বিজ্ঞাপন

দুই বাংলাতেই সমানভাবে সক্রিয় ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড, টলিউডে নিয়মিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। যে কারণে বাংলাদেশ-ভারত, দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যাক ভক্ত সংখ্যা। 

রবিবার (০৭ সেপ্টেম্বর) কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া। যেখানে ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজারের মুখোমুখি হন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

সেখানে এক প্রশ্নের জবাবে ওপার বাংলার এই সংবাদমাধ্যমকে জয়া স্পষ্টই জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

বিজ্ঞাপন

বিনোদন দুনিয়া কি এখন একেবারেই অনুসরণকারীর সংখ্যা নির্ভর? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন, “আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।”

বিজ্ঞাপন

তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করছে—এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দেননি তিনি। 

বিজ্ঞাপন

জয়ার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে, তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

বিজ্ঞাপন

অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, “কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয়।”

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD