Logo

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২২
তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস তার মায়ের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা, যিনি ছিলেন অপুর আশ্রয়, প্রেরণা ও ছায়াসঙ্গী।

বিজ্ঞাপন

কিন্তু আজও অপু বিশ্বাসকে মায়ের অনুপস্থিতি বিশ্বাস করা কঠিন বলে জানিয়েছেন।

অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস মারা যান ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। ওই বছরের ২৮ সেপ্টেম্বর জন্ম দেন তার সন্তান আব্রাম খান জয়। তাই এই মাসটি অপু বিশ্বাসের কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে এটি বেদনাদায়কও হয়ে উঠে।

শেফালী বিশ্বাস স্ট্রোকের পর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শেফালী বিশ্বাস আইসিইউতে মারা যান।

মাকে হারানোর এই দিনে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD