Logo

দীর্ঘ বিরতির পর ৬৫ বছরের নায়কের সঙ্গে পর্দায় ফিরছেন সেই মুন্নি

profile picture
বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:৩৪
দীর্ঘ বিরতির পর ৬৫ বছরের নায়কের সঙ্গে পর্দায় ফিরছেন সেই মুন্নি
ছবি: সংগৃহীত

২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’–এর ছোট্ট মুন্নিকে ভুলে যাওয়ার উপায় আছে কি? নির্বাক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করে যে শিশুশিল্পী দর্শকের মন কেড়ে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায় এক দশক পর আবার বড়পর্দায় ফিরছেন—তাও দক্ষিণ ভারতীয় ছবির মাধ্যমে।

বিজ্ঞাপন

জানা গেছে, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির প্রথম গান উন্মোচন অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে হাজির হন হর্ষালি মালহোত্রা। নতুন লুক—পরিণত রূপে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এবার তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে ছবির নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র।

হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অখণ্ড ২’-এর। ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD