Logo

ধর্মেন্দ্রর স্মরণসভায় বিতর্কে করণ জোহর, পেলেন ‘জোকার–নির্লজ্জ’ আখ্যা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
ধর্মেন্দ্রর স্মরণসভায় বিতর্কে করণ জোহর, পেলেন ‘জোকার–নির্লজ্জ’ আখ্যা
ছবি: সংগৃহীত

বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় যোগ দিতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর।

বিজ্ঞাপন

স্মরণসভার মতো গম্ভীর অনুষ্ঠানে গাড়ির ভেতর বসে হাসিমুখে ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে করণকে ‘জোকার’ ও ‘নির্লজ্জ’ বলেও আখ্যা দেন।

গত ২৪ নভেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। তাঁর স্মরণে মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের উদ্যোগে আয়োজন করা হয় স্মরণসভা। সেখানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউডের শীর্ষ তারকারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তবে করণ জোহর গাড়ি থেকে নামার সময়ও হাসিমুখে ফোনে কথা বলতে দেখা যাওয়ায় বিরক্ত হন বহু নেটিজেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর নিচে একজন লেখেন, “স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।

আরেকজন মন্তব্য করেন, “দেখে তো মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন, যেন কোনো ককটেল পার্টিতে এসেছেন!”

বিজ্ঞাপন

এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি করণ জোহর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD