Logo

বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপে রাশমিকা!

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮
বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপে রাশমিকা!
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে ফের চর্চা তুঙ্গে। একদিকে তাদের বাগদান ও বিয়ে নিয়ে চলছে গুঞ্জন, অন্যদিকে রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শ্রীলঙ্কার এক মনোরম সৈকত এলাকার একাধিক ছবি শেয়ার করেন রাশমিকা। ছবিতে দেখা যায়, বান্ধবীদের সঙ্গে সাগরের ধারে রোদে-মেঘে মেতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন,

“কাজের ফাঁকে হঠাৎ দু’দিনের ছুটি পেয়েছিলাম। তাই বান্ধবীদের সঙ্গে এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছি। দারুণ কেটেছে সময়টা। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।

বিজ্ঞাপন

তবে এই ছবিগুলোর চেয়েও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকার আঙুলে থাকা ঝলমলে হীরার আংটি। ছবিতে সেই আংটি স্পষ্ট দেখা যেতেই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে—বিজয় দেবরকোন্ডার সঙ্গে কি তবে বাগদান সেরে ফেলেছেন তিনি?

এই জল্পনার মাঝেই প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার এই সফর কি নিছকই ছুটি, নাকি বিয়ের আগে একটি ‘ব্যাচেলরেট ট্রিপ’? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমনটাই অনুমান করছেন।

বিজ্ঞাপন

এর আগেও গুঞ্জন শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।

তাদের ঘনিষ্ঠতা, নীরবতা এবং রহস্যময় আচরণ দেখে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। শ্রীলঙ্কা সফর ও আংটির ছবি কি বিয়ের প্রস্তুতিরই ইঙ্গিত? নাকি সবই শুধুই কাকতালীয়—সে উত্তর মিলবে সময়ই।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD