Logo

অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না : শাকিল খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩১
অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না : শাকিল খান
ছবি: সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি ও মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তার কথায় উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালি অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘদিনের সংগ্রামের গল্প।

বিজ্ঞাপন

শাকিল বলেন, শাকিব খান আমাদের দেশের সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব, এটাই নিয়ম। কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, তবে ইন্ডাস্ট্রি থেমে নেই। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসার প্রসঙ্গে তিনি জানান, ইন্ডাস্ট্রি হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো ছবির মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরা নিজেই অনেক সময় এই পরিধি সীমিত করার জন্য দায়ী থাকি।

বিজ্ঞাপন

শাকিব খানের প্রসঙ্গে শাকিল বলেন, আমি আগে বলেছিলাম দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না। অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিবের ওপর চাপিয়ে দিয়েছে। আমি কখনোই শাকিবকে নিয়ে নেতিবাচক কিছু বলিনি। বরং সবসময় যোগ্য মানুষকে তার যোগ্য সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি।

শেষে শাকিবের প্রতি সম্মান জানিয়ে শাকিল বলেন, শাকিব এখন যে প্ল্যাটফর্মে এগোচ্ছে, তার জন্য তাকে সাধুবাদ জানাই। একজন ছেলে এত কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে। তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের অবশ্যই করতে হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি—সে নিজের মেধা ও অক্লান্ত পরিশ্রমে এই জায়গা অর্জন করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD