Logo

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৭
শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ ব্যক্তিগত কাজে বাংলাদেশে ফিরে আসার পরেই ঘোষণা দিয়েছেন, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। নির্বাচনের আগে অবশ্যই আমি ফিরে আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।

শরীফ আরও জানান, তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্যানেল চূড়ান্ত করা হয়নি এবং কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন তিনি এবং আরও দুই-একদিন দেশে থাকার পরিকল্পনা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD