Logo

অভিনেতা হওয়া মোটেও সহজ কাজ নয়: শাহিদ কাপুর

profile picture
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৭
অভিনেতা হওয়া মোটেও সহজ কাজ নয়: শাহিদ কাপুর
ছবি: সংগৃহীত

সমসাময়িক বলিউড সিনেমার মান ও ধারা নিয়ে সরব হলেন জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-র প্রচারণায় ব্যস্ত সময়ের মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

শাহিদের মতে, বর্তমানে বলিউডে মানসম্মত ছবির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। গল্প ও নির্মাণশৈলীর চেয়ে এখন অনেক ক্ষেত্রেই বেশি গুরুত্ব পাচ্ছে অতিরিক্ত প্রচার ও কৃত্রিম বিপণন কৌশল। তিনি এই প্রবণতাকে ‘ম্যানুফ্যাকচার্ড মার্কেটিং’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের মেকি প্রচারের সঙ্গে প্রকৃত শিল্পচর্চার কোনো সামঞ্জস্য নেই।

তার ভাষ্য, শিল্পীরা যখন দর্শকদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রত্যাশা করেন, তখন মাঝখানে অতিরঞ্জিত পিআর কার্যক্রম সেই স্বচ্ছ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। হলভর্তি দর্শকের হাততালি বা উচ্ছ্বাস একজন অভিনয়শিল্পীর জন্য বিশেষ অনুভূতির হলেও, সেখানে কৃত্রিমতা ঢুকে পড়লে সেই আনন্দ আর আগের মতো থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অভিনয়ের পেশা নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শাহিদ কাপুর। তিনি বলেন, “অভিনেতা হওয়া মোটেও সহজ কাজ নয়।”

দর্শকদের মনোযোগের পরিবর্তিত ধারা নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমান প্রজন্মের দর্শকদের মনোযোগ ধরে রাখার সময় কমে গেছে। বিষয়টিকে তিনি ‘ডোপামিন হিট’-এর সঙ্গে তুলনা করে বলেন, দ্রুত উত্তেজনা পাওয়ার প্রবণতা যেমন দর্শকদের মধ্যে বেড়েছে, তেমনি নির্মাতারাও একই চক্রে আবদ্ধ হয়ে পড়ছেন। এর ফলে সৃজনশীলতার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তিনি।

বিজ্ঞাপন

বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে শাহিদের এই মন্তব্য ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD