Logo

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৩
‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা নাটক নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন কিছু ছবি নিয়েই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা।

বিজ্ঞাপন

ফ্যাশন সচেতনতার জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী সাম্প্রতিক ছবিগুলোতে হাজির হয়েছেন এক ভিন্ন স্টাইলে। টি-শার্ট ও ডেনিম শর্টস পরা সেই লুক অনেকের নজর কাড়ে। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢেউ দেখা যায়।

নিজের শেয়ার করা ছবির ক্যাপশনে মিম লিখেছেন, “ডেনিম তার কাজটাই করছে।” তার এই স্টাইলিং ও উপস্থাপনাকে অনেক ভক্ত আধুনিক ও আত্মবিশ্বাসী হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য ঘরে কেউ কেউ তার এই উপস্থিতিকে ‘বলিউড স্টাইল’ বলে অভিহিত করেছেন। আবার অনেকে তার ব্যক্তিত্ব ও স্মার্ট উপস্থিতির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নজর কাড়েন তিনি। এরপর নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করে দর্শকমহলে নিজের অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী। তার নতুন লুক নিয়েই এখন নেটদুনিয়ায় আলোচনা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD