শাকিবের সাথে অনেক কাজ করেছি, কেউ জানেই না: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং নন্দিত অভিনেত্রী পূর্ণিমা—একসময় এই জুটি উপহার দিয়েছেন একাধিক আলোচিত সিনেমা। তবে দীর্ঘদিন একসঙ্গে পর্দায় না দেখা যাওয়ায় তাদের যৌথ কাজের পরিমাণ অনেক দর্শকের কাছেই এখন অজানা।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের সেই স্মৃতি তুলে ধরেন পূর্ণিমা। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা কম নয়, বরং প্রত্যাশার চেয়েও বেশি। অথচ অনেকেই বিষয়টি জানেন না।
পূর্ণিমা সাক্ষাৎকারে বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’ অনেকের ধারণা শাকিব খান অনেক পরে এসেছেন কিন্তু পূর্ণিমা মনে করিয়ে দিলেন তারা প্রায় সমসাময়িক।
বিজ্ঞাপন

সঞ্চালিকার এক মন্তব্যের প্রেক্ষিতে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’ শাকিব খান সুপারস্টার হওয়ার আগে থেকেই তার সঙ্গে পূর্ণিমার কাজের সম্পর্ক।

শুধু চলচ্চিত্র নয়, দেশের বাইরে গিয়ে একাধিক বিজ্ঞাপনচিত্রেও একসঙ্গে কাজ করেছেন তারা। সেই সময়ের জনপ্রিয়তা নিয়ে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ মানে শাকিব যখন আরও বেশি পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে যতটুকু না চিনত আমি তখন ওর সাথে কাজ করেছি। কিন্তু ওর সাথে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’
বিজ্ঞাপন








