Logo

শুটিংয়ে গিয়ে আহত সামান্থা-বিজয়

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
শুটিংয়ে গিয়ে আহত সামান্থা-বিজয়
ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীরে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা।  শুটিং করার সময় তাদের ...

বিজ্ঞাপন

ভারতের কাশ্মীরে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা।  

শুটিং করার সময় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

এতে তারা গুরুতর আঘাত পান। তবে সঙ্গে সঙ্গে দুই তারকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জিনিউজ, এশিয়ান নেট নিউজসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কুশি’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন বিজয় ও সামান্থা। সেই সিনেমার শুটিং করতে কাশ্মীর গিয়েছিলেন তারা। সেখানেই একটি ফিল্মি স্ট্যান্ট করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।

পাহাড়ি রাস্তায় দড়ি দিয়ে তৈরি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হচ্ছিল বিজয়-সামান্থাকে। স্ট্যান্ট চলাকালীন দড়ি ছিঁড়ে যায়। এর ফলে নদীর জলে পড়ে যায় বিজয়-সামান্থার গাড়ি। দুজনে সেই সময় গাড়িতেই ছিলেন। এ ঘটনায় আহত হন দক্ষিণী সিনেমার এ দুই তারকা।

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্ঘটনায় বিজয় আর সামান্থা দুজনেরই পিঠে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে ক্রু মেম্বাররা তাদের উদ্ধার করে নিয়ে যান হোটেলে। সেখানে ফিজিওথেরাপিস্ট দিয়ে চিকিৎসা করানো হয়েছে। এর মধ্যেই পিঠের আঘাত নিয়েই শুটিং করেছেন তারা। রোববার শুটিং করে সোমবার কাশ্মীর ছেড়েছেন। কাশ্মীরের পেহলগামে ওই শুটিং চলছিল বলে জানা গেছে।

বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু অভিনীত ‘কুশি’ সিনেমাটি চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD