‘পর্ণ সাইট’-এ নিজের আপত্তিকর ছবি, মুখ খুললেন জাহ্নবী কাপুর

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ কনটেন্ট বলিউড তারকাদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্ষেত্রে এই তিক্ত অভিজ্ঞতা শুরু হয়েছিল অনেক আগেই।
বিজ্ঞাপন
মাত্র ১৫ বছর বয়সে, যখন তিনি স্কুলের ছাত্রী তখনই এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়টি প্রকাশ্যে এনেছেন জাহ্নবী। তিনি জানান, সেই সময় পর্ন সাইটে নিজের ছবি দেখে রীতিমতো শরীর কেঁপে উঠেছিল তার।
আরও পড়ুন: অবশেষে ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি
স্মৃতিচারণ করে জাহ্নবী বলেন, “ওটা আমার ডিপফেক ছিল কি না, আজও নিশ্চিত করে বলতে পারি না। তবে এটুকু বুঝেছিলাম যে, খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে সেটা মেনে নেওয়া ছিল খুবই কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।”
বিজ্ঞাপন
জাহ্নবী আরও জানান, একদিন তিনি লক্ষ্য করেন স্কুলের ছেলেরাই পর্ন সাইটে তার সেই ছবিগুলো দেখছে এবং মজা করছে। নিজের সেই বিকৃত ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সেই মুহূর্তটি তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ওই একটি ঘটনা আমার চারপাশের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন এক অভিশাপ। আমি বোধহয় তারই মাশুল দিচ্ছিলাম।’
বিজ্ঞাপন

১৫ বছর বয়সে ঘটা সেই ঘটনা জাহ্নবী কাপুরের জীবনে গভীর প্রভাব ফেলেছিল বলে তিনি স্বীকার করেছেন। বর্তমান সময়ে এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও নিয়েও নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি না। এআই দিয়ে মাঝেমধ্যেই নানা ধরনের ছবি তৈরি করা হয়। এমন সব পোশাক আমাকে পরানো হয় যা আমি বাস্তবে কখনো দেখিইনি। মূলত ওই ছবিগুলো ব্যবহার করেই নেতিবাচক কিছু প্রতিস্থাপন করা হয়।’








