Logo

সোনাক্ষী অন্তঃসত্ত্বা! মেয়ের মা হওয়ার গুঞ্জনে যা বললেন পুনম সিনহা

profile picture
বিনোদন ডেস্ক
৫ এপ্রিল, ২০২৬, ২০:২৬
সোনাক্ষী অন্তঃসত্ত্বা! মেয়ের মা হওয়ার গুঞ্জনে যা বললেন পুনম সিনহা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামছেই না। বিয়ের পর সোনাক্ষীর পোশাক-আশাক ও চলাফেরা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে— তিনি কি মা হতে চলেছেন?

বিজ্ঞাপন

দীর্ঘদিনের এই জল্পনা-কল্পনার পর অবশেষে মুখ খুললেন সোনাক্ষীর মা পুনম সিনহা। ২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। বিয়ের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে সোনাক্ষীকে দেখা গেলে ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা বলে নেটিজেনদের একাংশ মনে করেন। এ নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে।

মুম্বাইয়ের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দেন পুনম সিনহা। মজার ছলে তিনি বলেন, “এত দিনে কতবার যে লোকে আমাকে দিদা বানিয়ে দিয়েছে, তা আর বলার নয়! তবে এই খুশির মুহূর্ত নিশ্চয়ই একদিন আমাদের কাছে আসবে।”

বিজ্ঞাপন

সোনাক্ষী ও জাহির ইকবাল দীর্ঘ সাত বছরের প্রেমের পর অত্যন্ত ঘরোয়া পরিবেশে, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বাইরের কোনো সমালোচনা বা গুঞ্জনকে পাত্তা না দিয়ে তারা নিজেদের সংস্কৃতি ও জীবনযাপনকে সম্মান দিয়ে সুখে সংসার করছেন বলে জানা গেছে।

পুনম সিনহার এই মন্তব্যের পর সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন— কবে আসবে সেই খুশির খবর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD