Logo

শাকিবের স্পর্শ ‘ব্যাড টাচ’ নয়: জ্যোতির্ময়ী

profile picture
বিনোদন প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৮:৪১
শাকিবের স্পর্শ ‘ব্যাড টাচ’ নয়: জ্যোতির্ময়ী
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে স্পর্শ করলে নেটিজেনরা ‘ব্যাড টাচ’ হিসেবে প্রতিক্রিয়া দেন।

বিজ্ঞাপন

কিন্তু সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি বলেন, “বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। মিডিয়া থেকে বলা হয়েছিল, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই সময় উনি আমাদের গার্ড করেছিলেন।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রেক্ষাপটকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করত, তাহলে কি তিনশো ক্যামেরার সামনে তা করত? বিষয়টি অযথা বড় করা হচ্ছে।”

বিজ্ঞাপন

শাকিবের আচরণে কোনো অস্বস্তি বোধ করেছেন কি না—এই প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী বলেন, “অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করাটা স্বাভাবিক।”

ব্যাড টাচ প্রসঙ্গেও তিনি স্পষ্ট, “তিনশো ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি কিছু বলব না—এটা সম্ভব নয়। আমি কি বাচ্চা? এমন কিছু হলে অবশ্যই প্রতিবাদ করতাম।”

জ্যোতির্ময়ী শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও ইতিবাচক আখ্যায়িত করেছেন। “উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। ‘প্রিন্স’-এ তিনি যেভাবে সহযোগিতা করেছেন, সেটা মনে রাখার মতো। খারাপ লাগে, যখন একটি স্বাভাবিক বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের সামনে তুলে ধরা হয়।”

বিজ্ঞাপন

ভিডিওতে দেখানো মুহূর্তটি কোনো অনৈতিক স্পর্শ বা ‘ব্যাড টাচ’ নয়, বরং ভিড় এবং পরিস্থিতির কারণে ঘটে ছিল, এ মন্তব্যে তা স্পষ্ট হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD