মুক্তি পাচ্ছেন সুকেশ, নতুন করে আলোচনায় জ্যাকুলিন

বলিউডের জনিপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ ও আলোচিত ব্যক্তিত্ব সুকেশ চন্দ্রশেখ তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। অবশেষে সেই আলোচিত এই প্রেমিকের ইচ্ছা পূরণ হতে চলেছে।
বিজ্ঞাপন
২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচারাধীন অবস্থায় কাউকে নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় আটক রাখা হলে তা ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকারের পরিপন্থী হয়ে দাঁড়ায়। এই যুক্তির ভিত্তিতেই তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
আদালত সুকেশকে ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়। তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এই প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনও নতুন নতুন তথ্য উঠে আসছে।
বিজ্ঞাপন
তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশের। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬টি মামলায় জামিন পেলেও এখনও ৫টি মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।
এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।
বিজ্ঞাপন








