Logo

নোরা ফাতেহির গান নিয়ে তোলপাড়, বাড়ছে সমালোচনার ঢেউ

profile picture
বিনোদন ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৪:৫৬
নোরা ফাতেহির গান নিয়ে তোলপাড়, বাড়ছে সমালোচনার ঢেউ
ছবি: সংগৃহীত

নোরা ফাতেহির নতুন আইটেম গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। গানটির অশ্লীল কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। বিষয়টি এখন ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত গড়িয়েছে।

বিজ্ঞাপন

গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় কমিশন। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। হাজিরা এড়ানোর পরও কমিশন তাকে শেষ সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকে আগামী ৮ এপ্রিল আলাদাভাবে তলব করেছে কমিশন।

বিজ্ঞাপন

মঙ্গলবারের শুনানিতে উপস্থিত ছিলেন গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। শুনানির এক পর্যায়ে গানের কথা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপার্সন বিজয়া রহাটকর।

এদিকে কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন ছবির নির্মাতারা। তারা ইতোমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকারও আশ্বাস দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD