Logo

প্রথমবার পর্দায় আসছে প্রীতম ও জেফারের ওয়েব ফিল্ম

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৫:১৮
প্রথমবার পর্দায় আসছে প্রীতম ও জেফারের ওয়েব ফিল্ম
ছবি: সংগৃহীত

সংগীতের জগতে জনপ্রিয় দুই তারকা প্রীতম হাসান ও জেফার রহমান এবার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।

বিজ্ঞাপন

পরিচালক শিহাব শাহীনের নির্মাণে এই ওয়েব ফিল্মটি আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

জানা গেছে, প্রায় এক বছর আগে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়। তবে কারিগরি জটিলতার কারণে মুক্তি আটকে ছিল। সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে বিঞ্জ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফিল্মটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ফিল্মের গল্প নিয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘তুমি আমি শুধু’ একটি স্বাধীনচেতা মেয়ের জীবন ও তার আশপাশের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে। গল্পে একজন মেয়ে সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। কিন্তু তার এই স্বাধীন স্বভাব থেকেই জীবন ও সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়। সেই টানাপোড়েন ও আবেগের গল্প নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।

প্রীতম হাসান ও জেফার রহমান এটিই তাদের প্রথম যৌথ অভিনয় প্রজেক্ট। তবে দুজনেরই শিহাব শাহীনের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন শিহাবের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম এবং ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। পরিচালনার পাশাপাশি ফিল্মটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন শিহাব শাহীন নিজেই।

বিজ্ঞাপন

বাংলা নববর্ষের দিনে বিঞ্জে মুক্তি পাওয়া এই ওয়েব ফিল্মটি দর্শকদের কাছে নতুন ধরনের আবেগ ও গল্প উপস্থাপন করবে বলে আশা করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD