Logo

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

profile picture
বিনোদন প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৬:৩৩
ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র “নাকফুলের কাব্য”। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি।

বিজ্ঞাপন

সমাজপতিদের প্রভাব ও বাধা অতিক্রম করে গড়ে ওঠা এক গভীর প্রেম ও বিরহের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে, আলোক হাসান পরিচালনায় ছবিটি নির্মিত হয়েছে।

ছবির মুক্তি প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রতিষ্ঠানটি সবসময় মানসম্মত ও পারিবারিক দর্শকবান্ধব চলচ্চিত্র নির্মাণে কাজ করে আসছে। তার ভাষায়, এই সিনেমায় দর্শকরা একটি পরিপূর্ণ বাংলাদেশি গল্পের নান্দনিক নির্মাণ দেখতে পাবেন। তিনি আশা প্রকাশ করেন, পরিবারসহ হলে গিয়ে দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন এবং ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবেন।

বিজ্ঞাপন

প্রেম, রোমান্স ও কমেডি ঘরানার এই সিনেমায় তিনটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD