কাবিলার সঙ্গে অচেনা নারী, ‘ব্যাচেলর পয়েন্ট’ ঘিরে নতুন আলোচনা

জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, সিরিজের পরিচিত চরিত্র ‘কাবিলা’ অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ একজন অচেনা নারীর সঙ্গে আছেন।
বিজ্ঞাপন
পোস্টে অমি লেখেন, “কাবিলার লগে হেতি কে!”—এর সঙ্গে একটি ছবি যুক্ত করেন তিনি। তবে ওই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য না দেওয়ায় মুহূর্তেই দর্শকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়ে যায়।
কমেন্টে ভক্তরা নিজেদের মতো করে অনুমান করছেন। একজন ব্যবহারকারী লেখেন, “রোকেয়া মনে করছিলাম কিন্তু রোকেয়া না।” আরেকজন মন্তব্য করেন, “একটা নোয়াখালী, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা নেপাল—প্রেমিক পুরুষ কাবিলা।”
বিজ্ঞাপন
এদিকে জানা গেছে, ব্যাচেলর পয়েন্ট এর পঞ্চম সিজনের শুটিং বর্তমানে নেপালে চলছে। এবারই প্রথম দেশের বাইরে শুটিং হচ্ছে জনপ্রিয় এই সিরিজটির। নেপালের বিভিন্ন লোকেশনে নতুন সিজনের দৃশ্য ধারণ করা হচ্ছে।
শুটিংয়ে অংশ নিচ্ছেন কাবিলা, নেহাল, পাশা, হাবু, আরেফিনসহ পরিচিত চরিত্রগুলোর অভিনয়শিল্পীরা। পাশাপাশি নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। তাকে নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: কাউকে হতাশ করতে চাই না : প্রীতি জিনতা
বিজ্ঞাপন
এর আগে নির্মাতা অমি রাজেশ্রী থাপার একটি ছবি প্রকাশ করে দর্শকদের কাছে তার চরিত্র অনুমান করার আহ্বান জানিয়েছিলেন, যা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
বর্তমানে ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজন প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্ম এবং বঙ্গ প্ল্যাটফর্মে। নতুন চরিত্র, ভিন্ন লোকেশন এবং গল্পের মোড় পরিবর্তনের কারণে সিরিজটি আবারও দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।








