অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং সেটে শাহরুখ খান

চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। গত বছর ছবিটির নাম ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস। প্রিয় তারকার নতুন প্রজেক্টের প্রতিটি আপডেট জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশ-বিদেশের শাহরুখ অনুরাগীরা।
বিজ্ঞাপন
এদিকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের একটি ভিডিও ও কয়েকটি ছবি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দৃশ্য ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন দীপিকা। এদিকে চোখে সানগ্লাস, মৃদু হাসির শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। ভক্তদের ধারণা, এটি সিনেমার কোনো ফ্ল্যাশব্যাকে বা বিশেষ দৃশ্যের অংশ হতে পারে।
বিজ্ঞাপন
বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার এমন প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার রসায়ন ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে নেটিজেনরা তাদের সাজ-পোশাকের প্রশংসাও করেছেন। আবার কেউ কেউ আশা করছেন, এটি বলিউডের আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে।
জানা গেছে, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই অ্যাকশনধর্মী সিনেমা। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান একটি ঝলক প্রকাশ করে নিশ্চিত করেছে মুক্তির তারিখ। একই সঙ্গে জানা গেছে, সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব আগেই প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শাহরুখ-দীপিকা জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘পাঠান’-এর মতো একাধিক সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে।








