Logo

বিয়ে-সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে বিরক্ত প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৪:১৩
বিয়ে-সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে বিরক্ত প্রভা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে বারবার প্রশ্ন তোলায় তিনি এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি তার কাজের ভক্ত হন এবং হঠাৎ কোথাও দেখা হলে সৌজন্য বজায় রেখে কথা বলেন, সেটি স্বাভাবিক। তবে কোনো প্রকার ভদ্রতা ছাড়া সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করা অশোভন আচরণ।

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় মানুষের নিয়ন্ত্রণে নয়। ভাগ্যে যা লেখা আছে, সেটাই ঘটবে—চাইলেও কেউ তা বদলাতে পারে না।

বিজ্ঞাপন

নিজের জীবনের সংগ্রামের ইঙ্গিত দিয়ে প্রভা জানান, তার বাস্তবতা সম্পর্কে সৃষ্টিকর্তাই ভালো জানেন। এ বিষয়ে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনেকের কাছে অভিনয়শিল্পীদের জীবনধারা ভিন্ন মনে হলেও দিন শেষে প্রত্যেক নারীই একটি পরিবার চায়। আধুনিক বা ক্যারিয়ারমুখী নারীরাও মনে মনে সংসার, স্বামী ও সন্তানের স্বপ্ন দেখেন। তাই এমন ব্যক্তিগত প্রশ্ন করে কাউকে অস্বস্তিতে না ফেলার আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD