ওমর সানীকে ‘বটগাছ’ বললেন মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সম্পর্কের দৃঢ়তা আবারও সামনে এলো এক বিশেষ দিনে। স্বামীর জন্মদিন উপলক্ষে কেক কেটে ভিডিও বার্তায় ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী।
বিজ্ঞাপন
ভিডিওতে প্রাণবন্ত মেজাজে দেখা যায় তাকে। সেখানে তিনি ওমর সানীকে নিজের জীবনের ছায়া হিসেবে উল্লেখ করে বলেন, তার জীবনে তিনি যেন সবসময় ‘বটগাছ’ হয়ে থাকেন।
শুধু স্বামীই নয়, ওমর সানীর মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তার ভাষায়, যিনি জন্ম দিয়েছেন, তার জন্য দোয়া করেন এবং সেই কারণেই তারা প্রিয় মানুষটিকে পেয়েছেন।
বিজ্ঞাপন
শেষে ভালোবাসা জানিয়ে বলেন, সবসময় পাশে থাকুক এই সম্পর্ক, এমনটাই তার চাওয়া।
দীর্ঘদিনের ক্যারিয়ারে পর্দার প্রেমকে বাস্তব জীবনে সফল দাম্পত্যে রূপ দিয়েছেন এই জুটি। মৌসুমীর আবেগঘন বার্তাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। জন্মদিনে প্রিয় নায়ককে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরাও।








