বিদেশে নেওয়ার প্রস্তুতি, লাইফ সাপোর্টে কারিনা কায়সার

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। রবিবারও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পরিবার।
বিজ্ঞাপন
কারিনাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তিনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, কারিনার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, কারিনা কায়সারের আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত বলে জানা যায়।
শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।








