Logo

তিন বিয়ে ও একাধিক প্রেম, সঞ্জয় দত্তের জীবনের অজানা অধ্যায়

profile picture
বিনোদন ডেস্ক
১৩ মে, ২০২৬, ১৫:০৮
তিন বিয়ে ও একাধিক প্রেম, সঞ্জয় দত্তের জীবনের অজানা অধ্যায়
ছবি: সংগৃহীত

বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত বরাবরই রূপালি পর্দা ও বাস্তব জীবন—দুই ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মারকুটে চরিত্রে অভিনয় দিয়ে যেমন তিনি জনপ্রিয়, তেমনি ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক তাকে বারবার খবরের শিরোনামে এনেছে। তার জীবনের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও রঙিন প্রেমজ জীবন।

বিজ্ঞাপন

তিনবার বিয়ের পিঁড়িতে বসা এই অভিনেতার জীবনে এসেছে অসংখ্য প্রেমের অধ্যায়। এক বিদেশিনির সঙ্গে গোপন সম্পর্কের কারণে তার দাম্পত্য জীবনও একাধিকবার জটিল হয়ে ওঠে বলে জানা যায়। সঞ্জয় দত্তের জীবনের প্রথম অধ্যায় শুরু হয় ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে বিয়ের মাধ্যমে।

এই দম্পতির ঘর আলো করে আসে কন্যাসন্তান ত্রিশলা। তবে সুখের সেই সময় দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রিচা শর্মার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুতে গভীর মানসিক সংকটে পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে আবারও তার জীবনে নতুন সম্পর্কের সূচনা ঘটে।

বিজ্ঞাপন

রিচার মৃত্যুর পরপরই এক বিদেশিনির সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় সঞ্জয়ের জীবনে। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন তিনি। তবে এই বিয়ের পরও তার ব্যক্তিগত জীবনের জটিলতা থেমে থাকেনি। বলিউড অঙ্গনে তখন সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ‘নাদিয়া’ নামের এক রহস্যময় নারীর সঙ্গেও তার সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে।

সঞ্জয় ও নাদিয়ার সম্পর্ক এতটাই জটিল ছিল যে, এক পর্যায়ে অভিনেতা তাকে না জানিয়েই বিদেশে শুটিংয়ে চলে যান। ২০০২ সালে ‘কাঁটে’ ছবির শুটিংয়ের জন্য তিনি প্রায় এক সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। তবে বিষয়টি নাদিয়ার অজানা থাকেনি। খবর পেয়ে তিনিও পিছু নেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি শুটিং সেটে উপস্থিত হয়ে সঞ্জয়কে চমকে দেন বলে জানা যায়। তবে এই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি।

বিজ্ঞাপন

অবশেষে নানা উত্থান-পতন ও প্রেমের জটিল অধ্যায় পেরিয়ে ২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। ২০১০ সালে এই দম্পতির ঘর আলো করে আসে যমজ সন্তান। মান্যতার সঙ্গে সংসার গড়ার পরই অভিনেতা জীবনে কিছুটা স্থিতিশীলতা খুঁজে পান বলে মনে করা হয়। বর্তমানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়েই তুলনামূলক শান্ত পারিবারিক জীবন কাটাচ্ছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD