Logo

মিমি আলাউদ্দিনের কণ্ঠে ‘এই মেঘলা দিনে’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ২১:১০
মিমি আলাউদ্দিনের কণ্ঠে ‘এই মেঘলা দিনে’
ছবি: সংগৃহীত

মিমি আলাউদ্দিন, শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। প্রয়াত কিংবদন্তী সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সহধর্মিণী। চলতি বছরে নতুন কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনার ধারাবাহিকতায় এই মেঘলা দিনে তিনি প্রকাশ করেছেন তার নতুন মৌলিক গান ‘এই মেঘলা দিনে’।

বিজ্ঞাপন

এটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন নাদিম ভূঁঁইয়া। সুন্দর কথার মিষ্টি সুরের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। এরইমধ্যে গানটি ‘আলাউদ্দিন আলী মিউজিক ট্রেজার’ নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মিমি আলাউদ্দিন বলেন, ‘গানটির কথা আর সুর আমার কাছে ভালো লেগেছে। যে কারণে গানটি দ্রুত শ্রোতাদের মাঝে নিয়ে এসেছি। গানটির মিউজিক ভিডিওটিও সুন্দর হয়েছে। গানটি প্রকাশের পর খুব কাছের মানুষদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। শ্রোতা দর্শকেরাও ফেসবুকে বেশ প্রশংসা করছেন। সত্যি বলতে কী, গানতো অনেক আসে। কিন্তু গানের কথা ও সুর ভালো না লাগলে সেই গান গাইতে ইচ্ছে করে না। এই গানটি আমার মনে ধরেছে। তাই গানটি গাইলাম। আগামীতে আরো মৌলিক গানের পরিকল্পনা আছে। তাই নিয়ে এখন কাজ করছি।’

বিজ্ঞাপন

এদিকে গত পহেলা বৈশাখে প্রকাশ পেয়েছিল মিমির কণ্ঠে ‘বৈশাখীতে বসবে রঙের মেলা’ শিরোনামের একটি মৌলিক গান। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুর সঙ্গীত করেছেন নাদিম ভূঁঁইয়া। মিমি স্টেজ শোতে নিজের গান গাওয়ার পাশাপাশি গাইতে ভালোবাসেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জির গান। স্টেজ শোতে তিনি অনবদ্য একজন সঙ্গীতশিল্পী। দেশে বিদেশে বহু স্টেজ শোতে তিনি দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। মিমি আলাউদ্দিন বলেন আজীবন গান গেয়েই যেতে চাই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD