Logo

হঠাৎ এক ফ্রেমে বলিউড অভিনেতা চাঙ্কি-চঞ্চল

profile picture
বিনোদন ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৬:০৪
হঠাৎ এক ফ্রেমে বলিউড অভিনেতা চাঙ্কি-চঞ্চল
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের হঠাৎ একসঙ্গে দেখা ও একটি সেলফি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ফেসবুকে সেই ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী।

বিজ্ঞাপন

শনিবার ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।” সঙ্গে যোগ করেন দুটি ভালোবাসার ইমোজি।

ছবির ব্যাকগ্রাউন্ড দেখে ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুই তারকার আকস্মিক সাক্ষাৎ ঘটে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ছবিটি প্রকাশের পর থেকেই চঞ্চল চৌধুরীর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা ও রসাত্মক মন্তব্য করছেন। কেউ কেউ আবার সম্ভাবনা প্রকাশ করছেন যে চঞ্চল চৌধুরী হয়তো শিগগিরই বলিউডের বড় কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন।

অন্যদিকে অনেক ভক্ত চাঙ্কি পান্ডের পুরোনো ঢাকাই চলচ্চিত্রে কাজ করার স্মৃতিও স্মরণ করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি চাঙ্কি পান্ডে একসময় বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশেষ করে নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন এই অভিনেতা। বর্তমানে তিনি আলোচনায় থাকেন তার মেয়ে ও বলিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের কারণে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD