শ্রোতাদের মাঝে কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’

নতুন ডুয়েট গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ‘আমপাতা জোড়া জোড়া’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।
বিজ্ঞাপন
‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’— এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতারা সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি উপভোগ করছেন।
শুধু কণ্ঠই নয়, গানটির সুর, মিউজিক ভিডিওর নির্দেশনা এবং প্রযোজনার দায়িত্বও পালন করেছেন সৈয়দ অমি। অন্যদিকে সংগীত আয়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক কেডি।
বিজ্ঞাপন
বড় আয়োজনে নির্মিত গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে লন্ডনের বিভিন্ন দর্শনীয় লোকেশনে। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আশিক মাহমুদ।
গানটি প্রসঙ্গে স্নেহাশীষ ঘোষ জানান, মূলত একটি প্রাণবন্ত ড্যান্স বিটের গান করার পরিকল্পনা থেকেই এর কাজ শুরু হয়। সেই ভাবনা থেকে গান লেখা, কণ্ঠ ধারণ, মিক্স-মাস্টারিং এবং লন্ডনে ভিডিও নির্মাণ— সবকিছুতেই সময় নিয়ে কাজ করা হয়েছে। শ্রোতাদের জন্য ভিন্নধর্মী ও জমজমাট একটি গান উপহার দেওয়ার চেষ্টা ছিল পুরো টিমের।
বিজ্ঞাপন
এদিকে সৈয়দ অমি জানিয়েছেন, ঈদ উৎসবকে সামনে রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। তার বিশ্বাস, বড় আয়োজনে নির্মিত ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি শ্রোতাদের মন জয় করবে এবং আগের গানগুলোর মতোই ভালোবাসা পাবে।








