Logo

শোকে স্তব্ধ পরিবার, নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১২:১০
শোকে স্তব্ধ পরিবার, নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় তার নানাবাড়ির আঙিনায় দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় জানাজা শেষে সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিজ্ঞাপন

কারিনা কায়সার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদের মেয়ে। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। এ সময় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবস্থার অবনতি হলে গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে তিনি মারা যান। এর আগে ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD