আবারও বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলমের পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা।বৃহস্পতিবার (২১ মে) সকালে গণমাধ্যমকে সুখবরটি নিশ্চিত করেন চাষী আলম। তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নবজাতকের কোনো ছবি এখনো প্রকাশ না করলেও খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা।
এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবার বাবা হওয়ার খবর জানিয়েছিলেন চাষী আলম। সেবারও তার ঘর আলো করে আসে এক পুত্রসন্তান।
বিজ্ঞাপন
২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান চাষী আলম। এছাড়া মারজুক রাসেলের সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তার অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’সহ বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ইউটিউব ট্রেন্ডিংয়েও স্থান করে নিয়েছে।








